লিখেছেন: রিয়াদ ইবনে আশরাফ
মানব সভ্যতার ইতিহাসে যতসব মহানায়কের জন্ম হয়েছে তাদের অনেকেরই জীবনী আমি পড়েছি, যেহেতু আমি বয়সে খুব ছোট এবং আমার জ্ঞান ও স্বল্প, তবে আজ আমি আপনাদের সামনে এমন একজন মনীষীর জীবনীর প্রশংসাগুলো তুলে ধরবো যিনি বিশ্বের কোটিকোটি মানুষের মনে স্থান করে নিয়েছেন, বিধাতার পরেই মুসলিমরা যার নাম নেয় এবং বলে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"। পৃথিবীর ইতিহাসে অনেক মনীষী রয়েছেন, তবে খুব কম মনীষীই রয়েছে যাদের অন্যান্য মনিষীরা প্রশংসা করে, মুহাম্মদ (স:) তারই এক উদাহরন, কিছুটা মুসা(আ:)ও উদাহরন হতে পারে। Sir George Bernard Shaw in ‘The Genuine Islam,’ Vol. 1, No. 8, 1936. মুহাম্মদের ধর্মের প্রতি আমি সবসময় সুউচ্চ ধারণা পোষণ করি কারণ এর চমৎকার প্রাণবন্ততা। আমার কাছে মনে হয় এটাই একমাত্র ধর্ম যেটা সদা পরিবর্তনশীল জীবনযাত্রার সাথে অঙ্গীভূত হওয়ার ক্ষমতা রাখে যা প্রত্যেক যুগেই মানুষের হৃদয়ে আবেদন রাখতে সক্ষম। আমি তাঁর(মুহাম্মদ) সম্বন্ধে পড়াশোনা করেছি– চমৎকার একজন মানুষ এবং আমার মতে খ্রিষ্টবিরোধী হওয়া সত্ত্বেও তাঁকে অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলতে হবে। আমি বিশ্বাস করি তাঁর মতো ব্যক্তির নিকট যদি আধুনিক বিশ্বের একনায়কতন্ত্র অর্পণ করা হতো তবে এর সমস্যাগুলো তিনি এমনভাবে সফলতার সাথে সমাধান করতেন যা বহু প্রতিক্ষীত শান্তি ও সুখ আনয়ন করতো। আমি ভবিষ্যতবাণী করছি যে মুহাম্মদের ধর্মবিশ্বাস আগামীদিনের ইউরোপের কাছে গ্রহণযোগ্য হবে, যা ইতিমধ্যে বর্তমান ইউরোপে গ্রহণযোগ্যতা পেতে আরম্ভ করেছে।